বড়লেখায় কোলের শিশুকে হত্যার অভিযোগে বাবা আটক

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখায় আল-আমিন নামে দুইমাস বয়সী শিশুপুত্রকে হত্যার অভিযোগে আব্দুল মতিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে তিনটার দিকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার পূর্ব-দোয়ালিয়া (রামকটার টিলা) গ্রামের নিমার আলীর ছেলে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

থানা পুলিশ, নিহত শিশুর মা লাবনী আক্তার ও মামা জাবেদ আহমদের অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মতিন (৩২) ঘরে স্ত্রী রেখে একাধিক বিয়ে করেছে। এর জের ধরে লাবনী আক্তার ও তার স্বামী আব্দুল মতিনের দাম্পত্য কলহ চলছিল। রোববার বিকেলে আব্দুল মতিন ও স্ত্রী লাবনী আক্তারের মধ্যে ঝগড়া-ঝাটি চলছিল। আব্দুল মতিন স্ত্রীকে মারধরের একপর্যায়ে ৭০ দিনের শিশুপুত্রের উপরও আঘাত পড়ে। সন্ধ্যায় শিশুপুত্রসহ লাবনীকে বাবার বাড়ির লোকজন তাদের বাড়িতে নিয়ে যান। সোমবার সকালে শিশুপুত্রের শরীর খারাপ করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা সোনাতুলার সদস্যদের সংবর্ধনা প্রদান।

নিজস্ব সংবাদঃ

সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নিজ গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা,সোনাতুলা’র সদস্য ও দায়িত্বশীলদেরকে স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শুভাকাংখী বড়লেখা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী রূপসাগরের সত্বধিকারী জনাব জুবের আহমদের বাড়িতে বুধবার (১৬/১২/২০২০ইং) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।


প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাফিজ জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন।


অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতুলা ইসলামী সমাজ কল্যাণের সক্রেটারী, সায়ফুল ইসলাম(নয়ন), সহ-সক্রেটারী,ছাব্বির আহমদ, কোষাধক্ষ্য আছার উদ্দিন, এবং প্রবাসি সমাজ কল্যাণের পক্ষ বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আব্দুল হামিদ আন্তর্জাতিক বিষযক সম্পাদক সাহেদ আহমদ, প্রমুখ।
প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন ছাব্বির হোসেন, হাসান আহমদ, মাসুম আহমদ, সমছ উদ্দিন, এলাইছ মিয়া, সুনাম উদ্দিন, খয়রুল হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ। এছাড়াও সোনাতুলা ইসলামি সমাজ কল্যাণ পরিষদের অন্যান্য দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।


প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার বক্তারা সোনাতুলা এলাকায় বিগত দিনে বাস্তবায়ন করা বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও বর্তমানে হাতে থাকা বিভিন্ন কাজের পরিকল্পনা তুলে ধরেন।